ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

নাটোরে প্রচুর শিলাবৃষ্টিতে আমসহ ফসলের ক্ষতির আশঙ্কা

নাটোরে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আম, ভুট্টা, গম, ধান, রসুনসহ ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে হঠাৎ জেলার সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে শুরু হয় শিলা। বৃষ্টিতে পানির পরিমাণ কম হলেও কোথাও কোথাও শিলার স্তূপ জমে যায়। শিলার কারণে ঝড়ে পড়েছে আম, লিচুর ছোট আকারের গুটি।

এদিকে বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর উপজেলায় ধান, গম, ভুট্টা, রসুনসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর, রোলভা, খাঁকসা, বাগডোম এলাকা দিয়ে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে।

গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা, ধারাবারিষা, শিধুলী, পাটপারা এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে এসব এলাকায় আম, ধান, রসুন, ভাঙ্গি, শাকসবজি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিছু কিছু এলাকায় আধা ঘণ্টাব্যাপী ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এসময় কোথাও কোথাও বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, জেলার বেশকিছু জায়গায় শিলাবৃষ্টির খবর পেয়েছি। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করতে নির্দেশনা দেওয়া রয়েছে। তারা আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে ক্ষতির পরিমাণ জানাতে পারব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

নাটোরে প্রচুর শিলাবৃষ্টিতে আমসহ ফসলের ক্ষতির আশঙ্কা

আপডেট টাইম : ০৯:২৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪