ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সৌম্যর ফেরা নিয়ে যা জানা গেল

Bangladesh's Soumya Sarkar celebrates after scoring a half-century (50 runs) during the second one-day international (ODI) cricket match between Sri Lanka and Bangladesh at the Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on March 15, 2024. (Photo by MUNIR UZ ZAMAN / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। এজন্য ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলা হচ্ছে না তার। একই কারণে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এই সিরিজে সৌম্যকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে তাকে নিয়ে মিলেছে সুখবর।

বিসিবির একজন চিকিৎসক জানান, তিন সপ্তাহ পর সৌম্যর চোটাক্রান্ত হাঁটু পরখ করে দেখা হবে। দুই সপ্তাহ পুনর্বাসন শেষে খেলায় ফিরতে পারবেন বাঁহাতি এ অলরাউন্ডার। অর্থাৎ জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারবেন সৌম্য।

এর আগে চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্য। হাঁটুর সঙ্গে কাঁধেও আঘাত পান তিনি। চোটের কারণে সেই ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি সৌম্যর। তার কনকাশন হিসেবে সেদিন ওপেনিংয়ে নামেন তানজিদ তামিম, খেলেন ৮১ বলে ৮৪ রানের ইনিংস।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ মে মাসের ৩ তারিখ। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৫ ও ৭ মে হবে পরের দুটি ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ঢাকায়। ১০ এবং ১২ মে হবে এই ম্যাচ দুইটি।

জানা গেছে, সিরিজে অংশ নিতে ২৮ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। ১২ মে সিরিজের শেষ ম্যাচ খেলে ১৩মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সিকান্দার রাজার দলের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সৌম্যর ফেরা নিয়ে যা জানা গেল

আপডেট টাইম : ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪