ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কান উৎসবের পর্দা উঠছে আজ

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরের পর্দা উঠছে আজ। ১২ দিনব্যাপী তারকাদের এ মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত।

প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে ঘটা করে এ আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হন শোবিজ অঙ্গনের বিশ্বের বড় বড় তারকারা। লালগালিচায় আলো ছড়ান তারা। এ উপলক্ষে ইতিমধ্যে কান শহরে জড়ো হয়েছেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামীদামি তারকারা।

প্রতি বছরই এ অনুষ্ঠানে বেশ কিছু বাছাই করা সিনেমা দেখানো হয়। এবারের তালিকায় রয়েছে কিছু ভারতীয় সিনেমাও। তালিকায় রয়েছে পায়েল কাপাডিয়ার ‌‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও শ্যাম বেনেগালের ‘মন্থন’। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা।

সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার কথা। মুম্বাইয়ের একজন নার্সের জীবনযাপন তুলে ধরা হয়েছে এই এখানে।

ব্রিটিশ-ইন্ডিয়ান সিনেমা ‘সন্তোষ’ এবার দেখানো হবে কান উৎসবে। এই সিনেমায় এমন একটা মেয়ের গল্প দেখানো হয়েছে, যে তার মৃত স্বামীর জায়গায় পুলিশের চাকরি পেয়েছে আর চাকরি করছে।

আর এই কাজের সূত্রেই একটি অল্পবয়সী মেয়ের ধর্ষণ ও খুনের তদন্তে জড়িয়ে পড়ে সে। সন্তোষ-এর জীবনকে নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।

‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ সিনেমাটিও কান-এ দেখানোর জন্য মনোনীত হয়েছে। ১৬ মিনিটের এই ছোটগল্পে দেখানো হয়েছে এক বয়স্ক নারীর জীবনের কথা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কান উৎসবের পর্দা উঠছে আজ

আপডেট টাইম : ০২:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪