ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঝড়ে বিধ্বস্ত স্টেডিয়াম, বাংলাদেশের সিরিজ নিয়ে শঙ্কা

আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। যেখানে অংশ নেবে বাংলাদেশসহ ২০ দল। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম টাইগার্স। কিন্তু শুরুর আগেই সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের ম্যাচগুলো যে ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা, হাউস্টনের সেই প্রেইরি ভিউ স্টেডিয়াম প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। বলা যায় পুরো স্টেডিয়ামই পুরোপুরি বিধ্বস্ত।

শুক্রবার হাউস্টন এলাকায় প্রচণ্ডবেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। যাতে ৭জন মানুষ নিহত হওয়ারও খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, পুরো হাউস্টন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ৯ লাখ মানুষ অন্ধকারে শুক্রবার রাত অতিবাহিত করেছে।

ঘূর্ণিঝড়ে প্রেইরি ভিউ স্টেডিয়ামে অবস্থিত অস্থায়ী সব স্থাপনা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইটস্ক্রিনসহ মাঠের সব স্থাপনাই অস্থায়ী। এসব অস্থায়ী স্থাপনাই ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে। এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝড়ে উড়ে গেছে।

ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র সংবাদদাতা পিটার ডেলা পেনা লিখেছেন, শুক্রবার যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অনুশীলন সেশন প্রেইরি ভিউ স্টেডিয়াম থেকে কাছাকাছি একটি ইনডোর স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দ্রুত মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত সব স্থাপনা এবং খেলার সুবিধা সম্বলিত সবকিছু ঠিক-ঠাক করার ব্যবস্থা নিচ্ছেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ মে। আর মাত্র তিনদিন বাকি। পিটার ডেলা পেনা লিখেছেন, ‘এই সময়ের মধ্যে মাঠকে খেলার উপযোগী হিসেবে পুনরায় প্রস্তুত করা সম্ভব নাও হতে পারে। ফলে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে কি না, সন্দেহ রয়েছে।’

এখন দেখার বিষয়, ২১ মে খেলা শুরুর আগেই মাঠকে তারা প্রস্তুত করতে পারেন কি না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঝড়ে বিধ্বস্ত স্টেডিয়াম, বাংলাদেশের সিরিজ নিয়ে শঙ্কা

আপডেট টাইম : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪