ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মারা গেছেন অভিনেত্রী আফসানা মিমির

বিনোদন প্রতিবেদকঃ নব্বই দশকের দর্শকপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম আর নেই। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন)।

আফসানা মিমির বাবার মৃত্যুর খবরটি গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় হাসপাতালের চিকিৎসকরা সৈয়দ ফজলুল করিমকে মৃত ঘোষণা করেন।

“ডিমেনশিয়া, কিডনিতে সমস্যা, হার্টে সমস্যা ছিল উনার। সব কিছু মিলিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে উত্তরার একটি হাসপাতালে ছিলেন। সেখান থেকে বিএসএমএমইউতে নেওয়া হয়েছিল।”

চয়নিকা চৌধুরী বলেন, সৈয়দ ফজলুল করিমের মরদেহ উত্তরায় মিমির বাসায় নেওয়া হয়েছে। সেখানে দুপুরে জানাজা শেষে খুলনায় নিয়ে যাওয়া হবে। সেখানে মিমির মায়ের পাশে তাকে দাফন করা হবে।

সৈয়দ ফজলুল করিম এক সময় পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মিমির মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

বিনোদনজগতে মিমির পথচলা তিন দশকের বেশি সময়। অভিনয়ে তার অভিষেক হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। ১৯৮৬ সালে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর হয়ে প্রথম মঞ্চে ওঠেন তিনি। পরে প্রয়াত নাট্য নির্দেশক আবদুল্লাহ আল-মামুনের ‘জিরো পয়েন্ট’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেন।

নব্বইয়ের দশকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন মিমি। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার।

অভিনয়ের পাশাপাশি ‘ডলস হাউজ’সহ বেশ কয়েকটি নাটক পরিচালনাও করেছেন আফসানা মিমি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

মারা গেছেন অভিনেত্রী আফসানা মিমির

আপডেট টাইম : ০৫:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪