ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিশ্ব ব্যাংকের সিইও ঢাকায় পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টালিনা জর্জিভা বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে এটিই তার প্রথম সফর। দুদিনের এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব সিটিজেন নিউজকে বলেন, ‘তিনি (ক্রিস্টালিনা জর্জিভা) আজ (বুধবার, ১০ জুলাই) ঢাকায় পৌঁছেছেন।’
বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় জানায়, দু’দিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রিস্টালিনা জর্জিভা। সেই সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্টতায় বাংলাদেশে বাস্তবায়িত একটি প্রকল্পও তিনি পরিদর্শন করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিস্টলিনা জর্জিয়া বলেন, ‘বাংলাদেশ সরকারের সঙ্গে জোড়ালো অংশিদারিত্ব থাকায় বিশ্ব ব্যাংক গর্বিত। বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করতে আমরা সহযোগিতা করে আসছি। জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থেকেও বিশ্বকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, কীভাবে দুর্যোগের প্রস্তুতি নিয়ে এবং খাপ খায়িয়ে এগিয়ে যেতে হয়। আমি দেখার চেষ্টা করব, তাদের এ সফল উদ্ভাবন এবং সেটার প্রয়োগ তারা সর্বত্র করলো।’

ক্রিস্টলিনা জর্জিয়ার এ সফর বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে বলে মনে করছে আন্তর্জাতিক এ বহুজাতিক প্রতিষ্ঠানটি। আজ বুধবার গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশনের (জিসিএ) তৃতীয় নির্বাহী কমিটির সভায় যোগ দেয়ার কথা রয়েছে ক্রিস্টলিনা জর্জিয়ার।
সূত্র:জাগোনিউজ:

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিশ্ব ব্যাংকের সিইও ঢাকায় পৌঁছেছেন

আপডেট টাইম : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯