ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

যারা ছয় দফা মানে না, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না

ওবায়দুল কাদের ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ছয় দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, “ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান, তারই সাথে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলন শুরু করে ছাত্রসমাজ। ৬৫’তে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। পূর্ব বাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। সেই কারণে ছয় দফার প্রয়োজন বেশি ছিল।

ছয় দফা না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হতো কি না সেটিই হলো বড় কথা- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, “ছয় দফা আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে।”

৭৫-এর পর ৭ জুন ও ৭ মার্চ- এসব দিবসকে নিষিদ্ধ করে দেওয়া হয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

“যারা নিষিদ্ধ করে দেয়, তারা ৭৫-এর খুনের সঙ্গে জড়িত। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে, আমাদের স্বাধীনতার আদর্শকে।” বলেন ওবায়দুল কাদের।

এসময় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে সেতুমন্ত্রী এর কোনো জবাব দেননি। বলেন, “আজকের প্রসঙ্গটা অন্য দিকে নেবেন না। বাজেট নিয়ে আগামীকাল প্রতিক্রিয়া দেব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

যারা ছয় দফা মানে না, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না

আপডেট টাইম : ১১:২৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪