ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তারেকের দুর্নীতি নিয়ে সংবাদ হয় না কেন,কাদের

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা সংবাদ মাধ্যমে প্রকাশ হয় না জানিয়ে হতাশা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকার পাতায় পাই না। এটা খুব দুর্ভাগ্যজনক।

সোমবার (১০ জুন) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে মহানগর ও ঢাকা জেলার নেতৃবৃন্দ, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, “রোববার আমাদের মূল আলোচনাটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষিকীর, হীরক জয়ন্তী নিয়ে। সেটা নিয়ে একটা শব্দও নাই কোনো পত্রিকায়। আপনারা (সাংবাদিক) চলে গেলেন আজিজ আর বেনজীরে। ওটাই হল হেডিং। এটাতো হওয়া উচিত না।

“আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছিলাম। আপনার ওখানে বেনজীর- আজিজকে ঢুকিয়ে দিয়েছেন বারবার, এটা তো প্রথম না। প্রায়ই দেখি, আমি কিছু বললেই ওই দুইজন আসে। অথচ তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না।”

সংবাদমাধ্যমে কর্তৃত্ব ‘রিপোর্টারদের হাতে নেই’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তারপরও যা দেখবেন, যা শুনবেন, সেটাইতো প্রচারিত হবে। এটাই তো মিডিয়ার ধর্ম। এটাই মিডিয়ার কর্তব্য। আমার মূল সাবজেক্ট থেকে আপনি এক হাজার মাইল দূরে চলে যাবেন। এটাতো ঠিক না। আজকের মিটিংটাও হীরক জয়ন্তীর।”

দিল্লি থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী তার ভারত সফর নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হবে বলে জানান সরকারের সেতুমন্ত্রী কাদের।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে।”

রোববার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লি যান শেখ হাসিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তারেকের দুর্নীতি নিয়ে সংবাদ হয় না কেন,কাদের

আপডেট টাইম : ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪