ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভারতীয় অভিনেত্রী মালবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্কঃ ভারতীয় অভিনেত্রী নূর মালবিকা দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন। ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ কাজলের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন ভারতীয় অভিনেত্রী নূর মালবিকা দাস। এরপর বেশ কিছু সিনেমা ও টিভি সিরিজে দেখা যায় তাঁকে।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, গত ৬ জুন মালবিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মালবিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, এই অভিনেত্রী ‘আত্মহত্যা’ করেছেন। তবে তার ঘরে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মালবিকার মোবাইল ফোন, ডায়েরি, ওষুধসহ বিভিন্ন জিনিসপত্র পুলিশ তদন্তের জন্য জব্দ করেছে।

ময়নাতদন্তের জন্য মালবিকার মরদেহ ওইদিনই শহরের একটি হাসপাতালে পাঠানো হয়।

মালবিকার বাবা-মা আসামে থাকেন। মাত্র কদিন আগেই তারা মেয়েকে দেখতে মুম্বাই ঘুরে গেছেন। পরিবার থেকে কেউ না আসায় পরে এই অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন করেছেন তার বন্ধু অভিনেতা অলোকনাথ পাঠক।

টেলি সিনে ওয়ার্কার্স অ্যাশোসিয়েশন মালবিকার মৃত্যুর পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে।

বিমানসেবিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন মালবিকা দাস। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। কয়েকটি বলিউড সিনেমায় পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল মালবিকাকে।

তবে গত বছর মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ কাজলের এবং কলকাতার অভিনেত্রী যীশু সেনগুপ্তের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন মালবিকা। এরপর আরেকটি সিনেমা ও টিভি সিরিজে দেখা যায় তাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারতীয় অভিনেত্রী মালবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪