ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন্রর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর কটিয়াদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল আনন্দ মিছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী

জাদেজার রেকর্ড আট নম্বরে নেমে

ক্রীড়া ডেস্ক, সিটিজেন নিউজ: একের পর এক উত্তেজনার পরশ ছড়িয়েছে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। একবার মনে হয়েছে নিউজিল্যান্ড জিতবে, তো পরক্ষণে আবার মনে হয়েছে ভারত জিতবে। তাই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত এক ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৩৯ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পরে ভারত। মাত্র পাঁচ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় তারা।
পরে ৯২ রানে ৬ উইকেট হারালে জাগে হারের শঙ্কা। তবে এই খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন রবিন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। ডুবতে থাকা দলকে আশার আলো দেখিয়ে দুজন মিলে গড়েন ১১৬ রানের জুটি।

এরই মাঝে অনন্য এক রেকর্ড গড়েন জাদেজা। বিশ্বকাপ ইতিহাসের নকআউট পর্বে আট নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন তার দখলে, ছাড়িয়ে গেছেন ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের রেকর্ডটি।

ওয়েলিংটনে অনুষ্ঠিত সেই ম্যাচটিতে আট নম্বরে নেমে ৪২ রান করেছিলেন এই ক্যারিবিয়ান। এবার সে রেকর্ড ভেঙে ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন জাদেজা।

এ তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডারমট রিভ ও বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আট নম্বরে নেমে ৩৫ রান করেন রিভ এবং ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে আট নম্বরে নেমে ৩৫ রানই করেন নাসির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন্রর

জাদেজার রেকর্ড আট নম্বরে নেমে

আপডেট টাইম : ০৯:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯