ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া: পলক

নিজস্ব প্রতিবেদকঃ মালয়েশিয়া বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে সচিবালয়ে বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিমের সঙ্গে বৈঠকের পর তিনি এমন কথা জানিয়েছেন।

বৈঠক শেষে জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বেশ কিছু মালয়েশিয়ান প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। মালয়েশিয়ার সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বৃদ্ধি করতে এবং ব্যবসার পরিসর বাড়াতে চায়। সেক্ষেত্রে রাজস্বসহ অন্যান্য কিছু বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা আশা করছি, সরকারের পক্ষ থেকে সহযোগিতা বিদ্যমান রেখে ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ এবং নীতি প্রণয়নের মাধ্যমে আমরা আমাদের আইটি ও টেলিকম সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং বাংলাদেশে মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ইডটকোর পরিচালক ফিন্যান্স আহমেদ জুবায়ের আলী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া: পলক

আপডেট টাইম : ০৮:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪