ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

‘তুফান’ নিয়ে বিতর্ক, বন্ধ হতে পারে প্রদর্শন

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’ রীতিমত উন্মাদনা সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি প্রদর্শিত হচ্ছে সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে। তবে অ্যাকশন নির্ভর সিনেমাটি পরিবার নিয়ে বা শিশুরা দেখতে পারবে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

সিনেমার একটি দৃশ্যে শাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মাথা হাতে করে নিয়ে যেতে দেখা যায়। দৃশ্যটি ব্লার করা হয়নি। এভাবেই সিনেমাটি সারাদেশে প্রদর্শিত হচ্ছে।

ভয়ংকর এ দৃশ্য সেন্সর বোর্ড থেকে কীভাবে ছাড়পত্র পেলো সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কীভাবে আনকাট ছাড়পত্র পেয়েছে সেটি নিয়েও চলছে বিতর্ক।

এদিকে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমন অবস্থায় মাথা কাটা দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে। এমন কী ঐ দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শন বন্ধও হতে পারে বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

‘তুফান’ নিয়ে বিতর্ক, বন্ধ হতে পারে প্রদর্শন

আপডেট টাইম : ১১:২৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪