ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

৯ টাকা দেনমোহরে মাদ্রাসায় বিয়ে করেন চমক

বিনোদন প্রতিবেদকঃ বেশ চুপিসারেই বিয়ে সারলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আংটি বদলের খবর প্রকাশ্যে এনে সুখবরটি জানান তিনি। সেই সঙ্গে জানালেন, মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে সেরেছেন এ অভিনেত্রী।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে চমক লিখেছেন, ‘আমার জন্ম তারিখ ৯, তাই সংখ্যাটি আমার লাকি নাম্বার। কাজেই আমরা মাত্র নয় টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি, অর্থ কখনও দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটাও বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনও পরিমাপ করা যাবে না।

ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, ‘খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছে। কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়েই এই আয়োজন। মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে খাবার সেরেছি। যতটা ছিমছাম রাখা যায় আরকি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইলো।

তবে বিয়ের খবর দিলেও এখনও হবু বরের পরিচয় দিচ্ছেন না চমক। তবে এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, চমকের হবু বরের নাম আজমান নাসির। তিনি পেশায় ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে অভিনয় করেছেন তিনি।

চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। লেখাপড়া শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ওটিটিতেও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

৯ টাকা দেনমোহরে মাদ্রাসায় বিয়ে করেন চমক

আপডেট টাইম : ০৪:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪