ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক: মাস কয়েক আগে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ এক সুযোগ হাতছাড়া করেছিল আফগানিস্তান। যেখানে অতিমানবীয় এক ইনিংস খেলে পার্থক্য গড়ে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। টি-২০ বিশ্বকাপে যেন সেই শোধটাই নিল আফগানরা। যেখানে অজিদের হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল করেছে রশিদ খানের দল।

কিংসটাউনে আর্নস ভ্যালে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ১৯.২ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। আফগানদের ঐতিহাসিক জয় ২১ রানে।

রান তাড়া করতে নেমে কখনোই সুবিধাজনক অবস্থায় ছিল না অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন ট্রেভিস হেড। সেই শুরু। এরপর আসা যাওয়ার মাঝেই ছিলেন দলের বাকি ব্যাটাররা।

একপ্রান্ত আগলে আজও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল। ৫৯ রানে তিনি আউট হওয়ার পর অজিদের হার ছিল সময়ের ব্যাপার মাত্র। আফগানদের হয়ে গুলবাদিন চারটি, নাভিন তিনটি এবং নবী ও রশিদ একটি করে উইকেট নেন।

এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট হাতে আফগানদের দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১১৮ রান।

এমন সূচনা পেলেও তা কাজে লাগাতে পারেনি আফগানরা। ৬০ রানে গুরবাজ ফেরার পর আসা যাওয়ার মিছিলে যোগ দেন দলের বাকি ব্যাটাররা। ইব্রাহিম করেন ৫১ রান। করিম জানাত ১৩ ও মোহাম্মদ নবী ১০ রানে অপরাজিত থাকেন।

আফগান ইনিংসের শেষদিকে সব আলো নিজের দিকে টেনে নেন প্যাট কামিন্স। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা এ বোলার আজও পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। রশিদ খান, করিম জানাত ও গুলবাদিন নাঈবকে ফিরিয়ে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

আপডেট টাইম : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪