ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব

বিনোদন প্রতিবেদকঃ গত দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড অ্যাওয়ার্ড। ২০২৩ সালের ২৫ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে বসেছিলো সবশেষ আসর।

জানা গেছে, এবারও আয়োজিত হচ্ছে ঢালিউডে অ্যাওয়ার্ড। আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে প্রবাসীদের এই আয়োজন। এতে অংশ নেবেন ঢাকাই দেশের জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক নিরব হোসেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের বাঙালিদের উৎসব ‌‘বাংলা কার্নিভ্যাল-২০২৪’ অংশগ্রহণ করছেন নিরব। সেখানে তার সঙ্গে পারফর্ম করে মঞ্চ মাতান শাকিব খানের ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পাল। এবার তিনি পা রাখবেন মার্কিন মুলুকে। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সব ঠিক থাকলে আগামীকালই তিনি দেশ ছাড়বেন।

নিরবের পাশাপাশি বাংলাদেশ থেকে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, জায়েদ খান, নিরব, তাহসান, তাসনিয়া ফারিণ, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, মন্দিরা চক্রবর্তী, কণ্ঠশিল্পী বিন্দুকনা, লায়লা, দিনাত জাহান মুন্নী, রকস্টার মিলা; কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক, ইউটিউবার তৌহিদ আফ্রিদি প্রমুখ। এরই মধ্যে কয়েকজন শিল্পী নিউইয়র্কে পৌঁছেছেন।

নিরব জানালেন, আগামী ২৮ জুন সকালে আমেরিকার উদ্দেশে রওনা দেবেন তিনি। অনুষ্ঠানে অংশ নিয়ে ও বেড়ানো শেষে ১০ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব

আপডেট টাইম : ০৪:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪