ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারতে ‘তুফান’, সাফল্য কামনায় পূজা দিলেন মিমি

বিনোদন ডেস্কঃ বাংলাদেশে ঝড় তোলার পরে ভারতেও মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’ সিনেমা। গত ৫ জুলাই দেশটির বিভিন্ন রাজ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

সিনেমা মুক্তি উপলক্ষ্যে আগেই ভারতে উড়াল দিয়েছিলেন শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী। সেখানে তাদের সঙ্গে যোগ দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সংবাদ সম্মেলনে কথা বলে ‘তুফান’ টিম। এরপর একসঙ্গে প্রিমিয়ার শো’তেও অংশ নেন তারকারা।

শনিবার (৬ জুলাই) সকালে কালীঘাটে পৌঁছে যান অভিনেত্রী। এদিন তার পরনে ছিল গোলাপি রঙের চুড়িদার। সঙ্গে ম্যাচিং কানের দুল।

প্রথমে কালী মন্দিরে গিয়ে পূজা দেন মিমি। এরপর নিজ হাতে আরতি করেন। সেখান থেকে বের হয়ে কালীঘাটে আশেপাশের অন্যান্য মন্দিরেও পুজা দেন অভিনেত্রী। মিমি চক্রবর্তী বরাবরই ঈশ্বর ভক্ত। নিজ বাড়িতেই লক্ষ্মী, সরস্বতী পুজার আয়োজন করে থাকেন।

বাংলাদেশ ভারত ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, বাহারাইন, ওমান, কাতার, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেনসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে তুফান। ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই ছবি। সেই ধারাবাহিকতায় এবার ভারতেও মুক্তি পেয়েছে সিনেমাটি।

তুফান সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী বাদেও আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ফজলুল রহমান বাবু, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ভারতে ‘তুফান’, সাফল্য কামনায় পূজা দিলেন মিমি

আপডেট টাইম : ০৯:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪