ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ আর নেই

বিনোদন ডেস্কঃ মারা গেলেন হলিউডের তুমুল জনপ্রিয় ‘টাইটানিক’ সিনেমার প্রযোজক জন ল্যান্ডিউ। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৬৮ বছর। ‘ভ্যারাইটির’ খবরে এমনটা জানা গেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিনোদন ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।

জন ল্যান্ডিউ কল্পকাহিনি ভিত্তিক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ও প্রযোজনা করেছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন।

জুটি বেঁধে তিনটি অস্কার মনোনয়ন পান জন ল্যান্ডাউ-ক্যামেরন। ১৯৯৭ সালে ‘টাইটানিক’ দিয়ে সেরা সিনমোর অস্কার জেতেন জন ল্যান্ডাউ। এই জুটি পার্টনারশিপে ‘অ্যাভাটার’ এবং এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’সহ সিনেমার ইতিহাসের অন্যতম বড় ব্লকবাস্টার উপহার দিয়েছে দর্শকদের।

হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডাউয়ের ছেলে জন ল্যান্ডাউ। স্বল্প সময়ের জন্য টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় একজন নির্বাহী হিসেবে কাজ করেছেন তিনি। ‘দ্য লাস্ট অফ দ্য মোহিকানস’ এবং ‘ডাই হার্ড ট’সহ বেশ কয়েকটি সিনেমায় তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জন ল্যান্ডাউ।

১৯৯৭ সালে ‘টাইটানিক’ সিনমো দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান জন ল্যান্ডাউ। ক্যামেরন পরিচালিত সিনেমাটি প্রথম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে। পাশাপাশি সেরা সিনেমাসহ ১১টি ক্যাটাগরিতে অস্কার জিতে এটি।

জন ল্যান্ডাউর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। গতকাল শনিবার এক শোকবার্তায় জেমস ক্যামেরন বলেন, একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। জন ল্যান্ডাউ সিনেমার ব্যাপারে স্বপ্নচারী ছিলেন। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র হল মানব শিল্পের চূড়ান্ত রূপ এবং চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথমে নিজেকে মানুষ হতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ আর নেই

আপডেট টাইম : ০৪:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪