ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

যারা ঠকে তারা ঠকাতে পারে না: অপরাজিতা আঢ্য

বিনোদন ডেস্কঃ পশ্চিমবঙ্গের টিভি ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে পর্দায় নানা চরিত্রে দেখা গেছে। বাস্তবে দারুণ হাসিখুশি জীবনযাপন করেন। কিন্তু তারও জীবনের অনেক গল্প, অনুভূতি আড়ালে পড়ে আছে।

আঢ্য তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, যারা প্রবলভাবে ঠকে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না। বড়জোর বিশ্বাস করা ছেড়ে দেয়। আমি বিশ্বাস করি, যারা ধ্বংস হয়, তারা কোনোদিন কাউকে নিঃস্ব করতে পারে না। বড়জোর হারিয়ে দিতে শিখে যায়, জীবন শিখিয়ে দেয়। কিন্তু ধ্বংস করতে পারে না।

এরপর একই ছন্দে লেখেন, আমি বিশ্বাস করি যারা চরমভাবে অপেক্ষা করতে জানে, তারা কখনও কাউকে উপেক্ষা করতে পারে না। বড়জোর তারা সবকিছু সম্পর্কে উদাসীন হতে শিখে যায়, তাদের উপর আর কোনও কিছুই কোনও প্রভাব ফেলতে পারে না।

আরও লিখেছেন, যাদের কথা বলার কেউ থাকে না, তারাই অন্যের কথা মন দিয়ে শোনে। সম্পর্ক যাদের ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে, তারা কোনোদিন কোনো সম্পর্ক ভাঙতে পারে না। বরঞ্চ কোনো সম্পর্কে তারা আর জড়ায় না। যারা ভীষণভাবে নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলা পায়, তারা অন্য কাউকে অবহেলা করে না কখনও। বরং বলা ভালো, খুব সুন্দর ভাবে সবকিছু এড়িয়ে যেতে শিখে যায় তারা। যাদের নিজস্ব গন্ধ কমে এসেছে, তারাই প্রতিটা মানুষের বুকের খুব কাছাকাছি গন্ধটাকে চিনতে পারে। ব্যথা গিলতে গিলতে যাদের গোটা শরীরটা অবশ হয়ে এসেছে, তারাই একমাত্র অন্যের ব্যথা খুব ভালোভাবে অনুভব করতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

যারা ঠকে তারা ঠকাতে পারে না: অপরাজিতা আঢ্য

আপডেট টাইম : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪