ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিটিজেন প্রতিবেদকঃ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করে তাদের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে রেজাউল করিম পল সিনিয়র সহসভাপতি, বিল্লাল হোসেন তারেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেল দপ্তর সম্পাদকের পদ পেয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে জাতীয়তাবাদী যুব দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে।

গত ১৪ জুন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সুলতান সালাউদ্দিন টুকু ও এম মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুব দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়।

২০২২ সালের ২২ মে টুকুকে সভাপতি ও মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের আংশিক কমিটি করে দেয় বিএনপি। এর ৯ মাস পর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আপডেট টাইম : ১১:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪