ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত বিচার হবে’

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জোর করে বৃদ্ধের জমিজমা ও গাড়িবাড়ি লিখে নেয়ার অভিযোগ প্রমাণিত হলে অতিরিক্ত ডিআইজি (উপ-মহাপরিদর্শক গাজী মোজাম্মেল হকের সঠিক বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে জাহের আলী নামের জনৈক বৃদ্ধের জমিজমা ও গাড়িবাড়ি লিখে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে। এ নিয়ে মহানগর হাকিম আদালতে মামলা করা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যথার্থই বলেছেন। আমি এ নিউজটি শুনেছি এবং দেখেছি। আমি আগেও বলেছি, কেউ অপরাধ করে যদি পার পেয়ে যায়, তাহলে আমরা বসে আছি কেন? আমরা নিশ্চয়ই এটা দেখব। আমাদের দেখার কাজ শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকেন, তিনি যদি এ বিষয়ে জড়িত থাকেন, যদি প্রমাণিত হয়, তবে তার বিচারও সঠিকভাবে হবে।’

অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত বিচার হবে’

আপডেট টাইম : ০৪:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯