ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আবারও রূপালি পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি

বিনোদন প্রতিবেদকঃ আবারও রূপালি পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নিয়েছিলেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের কারও সঙ্গে ছিল না যোগাযোগ। তাকে নিয়ে নির্মীয়মাণসিনেমাগুলোও আটকে আছে। তবে পপি ভক্তদের জন্য এবার সুখবর দিলেন নির্মাতা সাদেক আলি।

জানা গেছে, আগস্টের শেষ সপ্তাহে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে পপির চিত্রনায়ক আমিন খান। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক সাদেক সিদ্দিক। তিনি জানান, ২৩ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হাঁটছি না। আগামী ২৩ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিন ঝড়, বৃষ্টি কিংবা তুফান যা কিছুই হোক না কেন- এবার আর পেছাব না। ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তি পাবেই। মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে। আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখবে না।

সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা। শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আবারও রূপালি পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি

আপডেট টাইম : ১২:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪