ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

দুই বাংলায় ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পদাতিক’

বিনোদন ডেস্কঃ পদাতিক’ নামে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। কলকাতার এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

এবার জানা গেল, পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশের সিনেমা হলেও দেখা যাবে ‘পদাতিক’।সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে পদাতিক। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। পদাতিক আমদানির জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি আমরা। আশা করছি, শিগগিরই প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব।’

এর আগে মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ সিনেমাটিও বাংলাদেশে আমদানি করেছিল জাজ মাল্টিমিডিয়া। হুগলির ডনখ্যাত হুব্বা শ্যামলকে কেন্দ্র সিনেমাটি পরিচালনা করেন ব্রাত্য বসু।

পদাতিক প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। এতে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে রয়েছেন মনামী ঘোষ। মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দুই বাংলায় ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পদাতিক’

আপডেট টাইম : ০২:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪