ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব খান

বিনোদন প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম তোলপাড়। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ইতিমধ্যে মন্তব্য করছেন বিনোদনের বিভিন্ন অঙ্গনের তারকা। এবার মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।

কিং খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার দুপুর সোয়া ২টায় দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

এর আগে মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী প্রশ্ন তোলেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’

অন্যদিকে, একইদিন কোনো পক্ষ না নিয়ে একটি পোস্ট দেন শাকিব খানের প্রথম এবং প্রাক্তন স্ত্রী আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসও। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এই অভিনেত্রী লেখেন, সহিংসতা কাম্য নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব খান

আপডেট টাইম : ১০:১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪