ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

মারশাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ও বান কি মুন ঢাকা ছেড়েছেন

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ:ঢাকা ছেড়েছেন মারশাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

ঢাকায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন অভিযোজন সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণ ও কক্সবাজার রোহিঙ্গাক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়েন তারা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. হিলদা ও বান কি মুনকে পৃথকভাবে বিদায় জানান।

সফরকালে দুজনই ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপশন (জিসিএ) সভায় যোগদান করেন। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।

দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপশনের বর্তমান চেয়ার বান কি মুন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশকে জলবায়ুর অভিযোজনের ক্ষেত্রে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ ও ‘বিস্ময়কর’ হিসেবে অভিহিত করেন।

সফরকালে মারশাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

মারশাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ও বান কি মুন ঢাকা ছেড়েছেন

আপডেট টাইম : ১১:২৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯