ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিটিজেননিউজ ডেস্কঃরাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় কামাল আহমেদ (৩৮) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

একই ওয়ার্ডের যুবলীগ কর্মী অভি জানান, কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে পথচারী ও স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের চিহ্নিত করার চেষ্টা করছে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪