ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ছেলে জুনায়েদের সাফল্যে পার্টি দিলেন আমির খান

বিনোদন ডেস্কঃআমির খানের ছেলে জুনায়েদ খান সদ্যই বলিউডে পা রেখেছেন। তিনি মহারাজ ছবিটির মাধ্যমে আত্মপ্রকাশ করলেন। আর সেই ছবিই দারুণ সফল হয়েছে। দারুণ সাড়া পেয়েছে সবার থেকে। আর সেই উপলক্ষ্যে এদিন আমির খান এবং রিনা খান একটি সাকসেস পার্টি দিলেন। আর সেখানে এই ছবির গোটা টিম উপস্থিত ছিল।

সেখানে ইমরান খান এবং তার প্রেমিকা লেখা ওয়াশিংটনকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে।
বহু বিতর্কের পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জুনাইদের ‘মহারাজ।’ যা দেখার পর সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। নিজের অভিনয় দক্ষতা শতভাগ প্রমাণ করেছেন জুনায়েদ।

দর্শক থেকে শুরু করে সমালোচক, এমনকি তারকারাও আমিরপুত্রের অভিনয়ের প্রশংসা করেছেন। নেটফ্লিক্সেও ব্যাবসায়িকভাবে সাফল্য পেয়েছেন মহারাজ। আর ছেলের এমন সাফল্যে বসে থাকেননি আমির খান। বুধবার (৩১ জুলাই) জুনায়েদের সৌজন্যে দিয়েছেন পার্টি।

পার্টিতে আরো উপস্থিত ছিলেন জয়দীপ অহলাওয়াত, শালিনী পাণ্ডে, পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রাসহ অনেকে। এদিন আমিরকে সাদা পোশাকে দেখা গেছে। পার্টিতে আমির খানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে পরিচালক সিদ্ধার্থ লেখেন, “তার (আমির খান) ভক্ত আজীবন থাকব। তাকে তখনো ভালোবাসতাম, এখনো ভালোবাসি।’

মুক্তির পর মহারাজ নেটফ্লিক্সের সেরা ১০ সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে।

এটি সাত দিনের মধ্যে ১৫২.৩ মিলিয়ন মিনিট ভিউজ পেয়েছে। ১৮৬২ সালের গল্পের ওপর ভিত্তি করে তৈরি ‘মহারাজ’। যেখানে জুনায়েদ কার্সন দাস মুলজির চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া জয়দীপ আলহাওয়াত, শরওয়ারি ওয়াঘ, শালিনী পাণ্ডেকেও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ছেলে জুনায়েদের সাফল্যে পার্টি দিলেন আমির খান

আপডেট টাইম : ০৮:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪