ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

লোকার্নো উৎসবে সম্মানিত হয়ে যা বললেন শাহরুখ!

বিনোদন ডেস্কঃশনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় সুইজারল্যান্ডে লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন শাহরুখ খান। সেখানে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ‘পারদো আল্লা ক্যারিয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছেন। আর সেই পুরস্কার নিতে উঠেই মঞ্চে দাঁড়িয়ে হিন্দি ভাষায় ধন্যবাদ জানালেন। তার এই আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

এদিন লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘অল ব্ল্যাক’ লুকে ধরা দেন শাহরুখ খান। কালো শার্ট, প্যান্ট এবং জ্যাকেট পরেছিলেন তিনি। ইতোমধ্যেই তার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠান থেকে।

ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান টাইমস’ সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডে ‘৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসব’-এ ‘পার্ডো আলা ক্যারিয়ার লেপার্ড অ্যাওয়ার্ড’ লাভ করেছেন বলিউড শীর্ষ নায়ক শাহরুখ। তাকে ভারতীয় সিনেমায় অনবদ্য অভিনয় ও অসামান্য কৃতিত্বের জন্য এ পুরস্কার প্রদান করা হয়েছে। ‘৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসব’র পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১০ অগাস্ট সুইজারল্যান্ডে শাহরুখকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের সময় বলিউড বাদশাকে কালো স্যুটে মঞ্চে দেখা যায়। তিনি পুরস্কার গ্রহণের আগে বক্তব্য রাখেন। বক্তৃতাকালে তিনি তার চিরচেনা স্বভাবসুলভ রসবোধ ও কৌতুকপূর্ণ বক্তৃতায় সবার মনজয় করেন। এসময় দর্শকদের হাততালিতে পুরস্কার প্রদানের অনুষ্ঠান মুখরিত হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ছবি।

অনুষ্ঠানে শাহরুকের ঝকঝকে মসৃণ কালো ব্লেজার, ম্যাচিং ট্রাউজার পরা সাজ ও হেয়ারস্টাইলে দেখে অনুরাগীদের নজর আটকে যায়। তিনি মঞ্চে যতক্ষণ বক্তৃতা করেছেন এর পুরো সময় হাততালিতে দর্শকরা আনন্দ প্রকাশ করেন। ‘লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল’র অফিসিয়াল ইনস্টাগ্রামে শাহরুখের এ ছবি ও ভিডিও প্রকাশ করা হয়।

শাহরুখকে উষ্ণ অভ্যর্থনার জন্য এ চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান। তিনি তার বক্তৃতায় এ অনুষ্ঠানের লোকেশন নিয়ে আলোচনা করেন। কথা বলেন সিনেমা প্রসঙ্গে তার বিভিন্ন ধরনের ভাবনা-চিন্তা নিয়ে।

লোকার্নো চলচ্চিত্র উৎসবে শাহরুখ তার ৩৫ বছরের ক্যারিয়ারের বিভিন্ন চরিত্রের বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমি ভিলেন হয়েছিল, আমি চ্যাম্প হয়েছিল, আমি সুপারহিরো হয়েছি, আমি জিরোও হয়েছি, আমি বাতিল হওয়া অনুরাগী থেকে একজন অত্যন্ত প্রাণবন্ত প্রেমিকও হয়েছি।’

পুরস্কার প্রসঙ্গে শাহরুখ জানান, ‘এই ধরনের পুরস্কার তাকে আরও ভালো ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। এ পুরস্কারপ্রাপ্তিতে তিনি ভীষণ আনন্দিত।’ লোকার্নো চলচ্চিত্র উৎসবে শাহরুখ খান অভিনীত তুমুল জনপ্রিয় সিনেমা ‘দেবদাস’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সিনেমা ২০০২ সালে মুক্তি পেয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

লোকার্নো উৎসবে সম্মানিত হয়ে যা বললেন শাহরুখ!

আপডেট টাইম : ০৫:০০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪