ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার

হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছেন লাকী

বিনোদন প্রতিবেদকঃবাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকী পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) বিকেলে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। তিনি বলেন, লিয়াকত আলী লাকী হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে তিনি উদ্ভূত পরিস্থিতিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা উল্লেখ করেছেন। তাকে কেউ পদত্যাগে বাধ্য করেছেন, এমন কিছু জানি না।

জানা গেছে, রোববার (১১ আগস্ট) দুপুরে অনুগত কয়েকজন কর্মকর্তাকে নিয়ে লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করেন। এতে ছাত্র-জনতা ক্ষুব্ধ হন এবং তাদের ধাওয়া করেন। লাকীর বিরুদ্ধে পদত্যাগের স্লোগান দেন তারা। এ সময় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন এই নাট্যব্যক্তিত্ব।

২০২২ সালে লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকে জমা পড়া অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকী অনিয়মের মাধ্যমে সরকারি তহবিল থেকে ২৬ কোটি টাকা তুলে নিয়েছেন।

২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনেকবারই লিয়াকত আলী লাকীকে অপসারণের দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে তাকে জিজ্ঞাসাবাদ করার কথাও জানা যায়। ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার পদের মেয়াদ বাড়ানো হয়। শিল্পকলা একাডেমির ইতিহাসে তিনিই বেশি সময় ধরে মহাপরিচালক পদে ছিলেন। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের খবর আসতে শুরু করে। সেই ধারাবাহিকতায় অনেক দেরিতেই পদত্যাগ করলেন লাকী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা

হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছেন লাকী

আপডেট টাইম : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪