ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বনানী কবরস্থানে আ. লীগ নেতাকর্মী

সিটিজেন প্রতিবেদকঃঢাকার বনানী কবরস্থানের প্রধান ফটক দিয়ে ঢুকতেই হাতের বাঁ পাশে কবরের দীর্ঘ সারি চোখে পড়ে। সেখানে একটি ফলকে ১৮ জনের নাম ও বয়স লেখা। এই সারিতে শায়িত আছেন ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য এবং স্বজনরা। ক্ষমতার পালাবদলে শোকাবহ এই দিনে জাতির পিতার পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিক আয়োজন।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অল্প কয়েকজন মানুষ এই কবরস্থানে এসে মোনাজাত করে চলে যান। সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে তারা কেউ কোনো কথা বলেননি।

আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা ছোট ছোট দলে ভাগ হয়ে বনানী কবরস্থানে যাচ্ছেন। আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা জানান, তারা ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বাধার মুখে ফিরে আসতে হয়। এরপর তারা বনানী কবরস্থানে এসেছেন।

এদিকে, শোক দিবস ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হতে পারে, এমন আশঙ্কায় রাত থেকে সেখানে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের কর্মীরা।

সকাল থেকে ধানমন্ডি ৩২ ও পান্থপথে যান চলাচল নিয়ন্ত্রণ করছে ছাত্র-জনতা। ওই এলাকা দিয়ে চলাচলকারীদের কাছে পরিচয় এবং তারা কোথায় যাচ্ছেন জানতে চাওয়া হচ্ছে। সন্দেহ হলে মোবাইল চেক করতেও দেখা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই বাড়ির সামনের রাস্তাটির দুই প্রান্তই কাঁটাতার দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আশপাশের প্রায় সব সড়কের নিয়ন্ত্রণে রয়েছে ছাত্র-জনতা। সেনাবাহিনীও টহলে রয়েছে। পুলিশের একাধিক ইউনিটকে দেখা গেছে, সড়কের পাশে ফুটপাতে বসে থাকতে। এদিকে পান্থপথ মোড় ও শমরিতা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বনানী কবরস্থানে আ. লীগ নেতাকর্মী

আপডেট টাইম : ০৪:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪