ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রকাশ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি

বিনোদন ডেস্কঃকলকাতায় আরজি কর কাণ্ডে প্রতিবাদের জেরে সরাসরি হুমকির মুখে অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন এই সাংসদ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে ১৪ আগস্ট মধ্যরাতে পথে নেমেছিলেন অভিনেত্রী মিমি। তারপরেই সোশ্যাল মিডিয়ায় হুমকি পান তিনি।

সম্প্রতি আর জি কর হাসপাতালকাণ্ডে ভুক্তভোগীর বাবা-মায়ের সঙ্গে দেখা করে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কিন্তু সেই অর্থ গ্রহণে রাজি হয়নি নির্যাতিতার পরিবার।

সে প্রসঙ্গ তুলেই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ইনস্টাগ্রামে তাকে উদ্দেশ্যে করে লেখা হয়, ‘আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো, তাহলে কী করতো? মিমির পরিবারকে ১০ লাখ রুপি দেওয়া হতো? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেন, আমি ওর পরিবারকে ১০ লাখ রুপি দিয়ে দেবো।’

এরই মধ্যে এই কমেন্টের বিরুদ্ধে অভিনেত্রী আইনি ব্যবস্থা নিয়েছেন। মিমি চক্রবর্তী বলেছেন, আমাকে নিয়ে অশ্লীল মন্তব্য করে বা হুমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না। আমি জন্মগত নির্ভীক। প্রতিটা মেয়েই তাই। আমাদের লড়াই সেসব মানুষের বিরুদ্ধে, যারা আমাদের, মেয়েদের বিরুদ্ধে কথা বলে, যারা নিজেদের আমাদের থেকেও শক্তিশালী লিঙ্গের মানুষ বলে ভাবে। নির্লজ্জ! ওদের লজ্জা হওয়া উচিত। ওদের অস্তিত্ব, এমন লালনপালনের জন্য লজ্জা হওয়া উচিত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

প্রকাশ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি

আপডেট টাইম : ০৫:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪