ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বন্যার্তদের জন্য সিয়াম দিচ্ছেন দুই মাসের আয়, সঙ্গী হলেন স্ত্রীও

বিনোদন ডেস্ক: দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। শনিবার (২৪ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

দেশে ভয়াবহ এই বন্যা পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে অভূতপূর্ব এক ঐক্য দেখা গেছে। জাত-পাত ভুলে সবাই এক কাতারে এসেছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। সেই তালিকায় আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও।

বন্যাদুর্গতদের জন্য দুই মাসের আয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে এই কথা জানান নায়ক। মিডিয়ায় কাজ করা অন্য শিল্পীদেরও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই উদ্যোগ নেয়ায় ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

স্বামীর উদ্যোগের প্রশংসা করেছেন সিয়ামের স্ত্রী অবন্তী। তিনি নিজেও সামিল হয়েছেন বন্যায় আক্রান্তদের পাশে থাকার যুদ্ধে। নিজের এক মাসের আয় দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন অবন্তী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বন্যার্তদের জন্য সিয়াম দিচ্ছেন দুই মাসের আয়, সঙ্গী হলেন স্ত্রীও

আপডেট টাইম : ০৪:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪