ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

কর্মচারীরা: প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন জমা

বিনোদন প্রতিবেদকঃদেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা- শিল্পী- কর্মচারীরা। বন্যা পীড়িতদের সহায়তায় একাডেমির সকল কর্মকর্তা-শিল্পী-কর্মচারী তাদের ১ দিনের মুল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। এরই মধ্যে তা প্রক্রিয়াধীন রয়েছে।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন জমা হবে। এছাড়া একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতির ত্রাণ সংগ্রহ উপকমিটি মাধ্যমেও অর্থ ও অনান্য সহায়তা সামগ্রী সংগ্রহ চলছে।

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের ১১ জেলার নিম্নাঞ্চল। নতুন করে বন্যার পানিতে ডুবেছে সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা। তবে এবারের বন্যায় এক নতুন বাংলাদেশ দেখেছে বিশ্ব। যে যেখান থেকে যেভাবে পারছে ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছে। সবাই সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী করছেন সর্বোচ্চটুকু।

তবে শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে নদীর পানি কমতে শুরু করেছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ৯২ সেন্টিমিটার পানি কমলেও এখনো বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বুড়িচং এলাকায় গোমতীর বাঁধ ভাঙার ফলে শুক্রবার সকাল থেকে নদীতে পানি কমতে শুরু করেছে। বর্তমানে ৯২ সেন্টিমিটার কমে এখনো বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমার নিচে নেমে যাবে। তবে আমরা এখনো ঝুঁকিমুক্ত নই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

কর্মচারীরা: প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন জমা

আপডেট টাইম : ০৬:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪