ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পুলিশের সাহায্য চাইলেন কঙ্গনা

বিনোদন ডেস্কঃহত্যার হুমকি পেয়ে পুলিশের সাহায্য চাইলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সামাজিকমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে পাঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি থমাস সিং-কে ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে এবং হত্যার হুমকি দিতে দেখা যায়।

অভিযোগে কঙ্গনা জানিয়েছেন, একদল লোক তাকে হুমকি দিচ্ছেন। তিনি পুলিশের কাছে সাহায্যও চেয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা ভীষণ উদ্বিঘ্ন হয়ে পড়েন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একটি ঘরে ৬ জন বসে রয়েছেন। তাদের মধ্যে দুজন শিখদের পোশাক পরা। তাদের মধ্যে একজন বলছেন, ‘যদি এ সিনেমা মুক্তি পায়, শিখ সম্প্রদায় এর নিন্দা করবে। জুতা মেরে আপনার (কঙ্গনার) সিনেমাকে স্বাগত জানানো হবে।’

আরেকজন হুমকি দিয়ে বলেন, ‘যদি সিনেমায় তাকে (খলিস্তানি জঙ্গি জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে) জঙ্গি হিসেবে দেখানো হয়, তাহলে মনে রাখবেন সেই মানুষটার (ইন্দিরা গান্ধী) কী হয়েছিল যার সিনেমা আপনি করছেন।’ এই ব্যক্তি নিজেকে ভিকি থমাস সিং হিসেবে দেন। তিনি নিজেকে এক্স হ্যান্ডেলে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচয় দিয়েছেন।

এ ভিডিও শেয়ার করে কঙ্গনা মহারাষ্ট্রের ডিজিপি ও হিমাচলপ্রদেশ, পাঞ্জাব পুলিশের উদ্দেশে আবেদন জানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা লিখেছেন, ‘দয়া করে বিষয়টি দেখুন।’

চলতি বছরের জুন মাসেই চণ্ডীগড় বিমানবন্দরে এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে কঙ্গনাকে চড় মারার অভিযোগ ওঠে। কুলবিন্দর কৌর নামে ওই জওয়ান ঘটনার দায়ও স্বীকার করেন। এ অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এ ভিডিওতে শোনা গিয়েছিল, কৃষকদের নিয়ে কঙ্গনার মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। তারপরই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পুলিশের সাহায্য চাইলেন কঙ্গনা

আপডেট টাইম : ০৯:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪