ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মধ্যরাতে নারীদের রাস্তায় নামার আহ্বান বাঁধনের

বিনোদন প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোচ্চার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, দেশ সংস্কারের দাবিতে নেমেছিলেন রাজপথেও। ছিলেন ছাত্র-জনতার পক্ষে। কথা বলেছেন হত্যা, গুম, নির্যাতনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে। গণ-আন্দোলনে মুখে অবশেষ বিজয়ী হয়েছেন তারা। তবুও থেমে নেই বাঁধনের কর্মযজ্ঞ। নিপীড়িত মানুষের হয়ে কথা বলে যাচ্ছেন রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী।

এবার ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন।

‘শেকল ভাঙার পদযাত্রা’য় অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানালেন তিনি। এটি অনুষ্ঠিত হবে শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগে। নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবনের অভিমুখে।

জানা যায়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নারীরা ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩টি দাবি উপস্থাপন করবেন। বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতন ও ধর্ষণের বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে।

শুধু তাই নয়, এই পথযাত্রায় দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মধ্যরাতে নারীদের রাস্তায় নামার আহ্বান বাঁধনের

আপডেট টাইম : ০২:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪