ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দেড় মাস পর দেশের ওটিটিতে নতুন কনটেন্ট

বিনোদন প্রতিবেদকঃ ছাত্র আন্দোলনের জের ধরে গত ১৮ জুলাই বন্ধ করে দেওয়া হয় দেশের ইন্টারনেট সেবা। থমকে যায় ইন্টারনেটনির্ভর সব কাজ। দেশে স্থবির হয়ে পড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওই দিন বিকেলে বঙ্গে সর্বশেষ মুক্তি পেয়েছিল রাশেদ রাহার ওয়েব সিনেমা ‘কলকাতা ডায়েরিজ’।

এ সকল পরিস্থিতির প্রেক্ষিতে জুলাই-আগস্ট মাসজুড়ে যেন বিনোদন জগতের অনেকটাই বাইরে ছিল সাধারণ মানুষ। দেশে বিরাজ করা এমন স্থবিরতায় যেন রীতিমতো থমকে যায় দেশের সিনেমা হল থেকে শুরু করে ওটিটি প্লাটফর্মগুলোও। সেটি ফেরাতেই এগিয়ে এসেছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটি মুক্তি দিতে যাচ্ছে তাদের নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’।

এর আগে গত ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরকিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বাজি’। এরপর আর কোনো দেশি কনটেন্ট মুক্তি পায়নি। কারণ, সরকার পতন, অন্তর্বর্তী সরকার গঠন ও বন্যা পরিস্থিতির মাঝে নতুন কনটেন্ট মুক্তি দেওয়ার সুযোগ পাচ্ছিল না প্লাটফর্মগুলো। এবার দুই মাসেরও বেশি সময় পর নতুন সিনেমা দিয়ে গতি ফিরছে এই ওটিটির।

নতুন এই ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’ বানিয়েছেন রবিউল আলম রবি। যেখানে নোটবিহীন একটি সুইসাইডের জের ধরে অপরাধবোধে আক্রান্ত দুই নারীর ভালোবাসা ও হারানো স্মৃতি খোঁজার গল্প তুলে ধরা হয়েছে। এতে জুটি হিসেবে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান। আরও আছেন বিজরী বরকতুল্লাহ, ইরফান সাজ্জাদ প্রমুখ।

বৃহস্পতিবার রাতে চরকির ফেসবুক পেজে ফরগেট মি নট ওয়েব ফিল্মের পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় মুক্তির তারিখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দেড় মাস পর দেশের ওটিটিতে নতুন কনটেন্ট

আপডেট টাইম : ০২:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪