ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যে নতুন বার্তা দেবেন তারেক রহমান

সিটিজেন প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ পুনর্গঠনে নতুন বার্তা দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় স্মরণসভা এবং সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথসভা শেষে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মতো করে লুটপাট করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ২০১৪ সালে বিনাভোটে নির্বাচন করেছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ২০২৪ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সে সঙ্গে নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।

আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটাছেঁড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। আইন-আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে।

গুম-খুন নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিরোধীদলের নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে। যে শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে, তাকে হত্যা বা গুম করা হয়েছে।

ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন।

এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি। বিএনপি আন্দোলনে ছিল, আন্দোলনে থাকবে। যতদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে।

গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে জানিয়ে তিনি বলেন, আগামী সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দেবেন।

এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বিশেষ গুরুত্ব বহন করে বলে মন্তব্য করেন ডা. জাহিদ। এ উপলক্ষে বিএনপি দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বলেও জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা অনুষ্ঠিত হবে। সেখানে কথা বলবেন শহীদ পরিবারের সদস্যরা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা ও সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথসভা দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিব-উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি, কাজী সাইদুল আলম বাবুলসহ ঢাকা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

যে নতুন বার্তা দেবেন তারেক রহমান

আপডেট টাইম : ০১:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪