ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

হৃতিকের বাড়িতেই থাকছেন শ্রদ্ধা!

বিনোদন ডেস্কঃবলিউডের তারকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রদ্ধা কাপুর। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী ২’ বক্স অফিস কাঁপাচ্ছে। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর জুটি বেঁধে অভিনয় করেছেন।

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। এদিকে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে যে শ্রদ্ধার নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও তিনি একজন তারকা নায়কের বাড়িতে ভাড়া থাকছেন।

জানা গেছে, বলিউড তারকা হৃতিক রোশনের বাড়িতে ভাড়া থাকছেন শ্রদ্ধা। শ্রদ্ধার নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও হৃতিকের বাড়ি ভাড়া নেওয়ার কারণ কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পেছনে রয়েছে একটি কারণ।

শ্রদ্ধার বাবা শক্তি কাপুর বলিউডের একজন প্রবীণ অভিনেতা। ১৯৮৭ সালে মুম্বাইয়ের জুহু এলাকায় একটি বাড়ি কিনেছিলেন তিনি। সেখানেই থাকতেন শ্রদ্ধা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, বাড়িটি সংস্কার করার পরিকল্পনা করেছেন শক্তি কাপুর। তাই বাড়ি ছাড়তে হয়েছে শ্রদ্ধাকে। বাড়ির সংস্কার কাজ শেষ হলে আবার সেখানেই ফিরে যাবেন তিনি।

উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ইতোমধ্যেই ৬০০ কোটির বেশি আয় করে ফেলেছে। ‘স্ত্রী ২’’-এর বক্স অফিস যাত্রা শেষ হতে হতে আরও বিশাল অঙ্কের আয়ের রেকর্ড গড়বে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ সিনেমার সিক্যুয়েল এটি। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক।

‘সাহো’ সিনেমার মাধ্যমে তেলেগু দর্শকদের কাছেও বেশ পরিচিতি পেয়েছিলেন শ্রদ্ধা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই অ্যাকশন সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। দক্ষিণে ‘সাহো’ তেমন সাড়া ফেলতে না পারলেও হিন্দি ভার্সনটি সুপারহিট হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

হৃতিকের বাড়িতেই থাকছেন শ্রদ্ধা!

আপডেট টাইম : ০৯:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪