ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

হাসপাতালে ভর্তি সুপারস্টার রজনীকান্ত

বিনোদন ডেস্কঃ দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত হাসপাতালে ভর্তি।সোমবার রাতে (৩০ অক্টোবর) হৃদরোগ সংক্রান্ত সমস্যা দেখা দিলে বর্ষীয়ান এ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, সোমবার হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় অভিনেতার শরীরে। এরপরই হাসপাতালে নেওয়া হয় তাকে। বর্তমানে অবস্থা স্থিতিশীল।

৭৬ বছর বয়সী অভিনেতা ২টি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান, যা ১০ অক্টোবর মুক্তি পাবে এবং লোকেশ কানারাজের কুলি। যে কারণে কয়েকদিন আগেই চেন্নাই ফিরেছিলেন তিনি।

প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করেছেন এই সুপারস্টার। সম্প্রতি তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন।

চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রজনীকান্ত। সবশেষ অভিনেতার মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ব্লকবাস্টার সিনেমা হয় বক্স অফিসে। অভিনেতার অসুস্থতার খবরে সকল ভক্তের একটাই প্রার্থনা, ১০ অক্টোবর ভেট্টিয়ান মুক্তির আগেই সুস্থ হয়ে উঠুন রজনীকান্ত। তার হাসপাতালে ভর্তির খবর আরও বেশি কপালে ভাঁজ ফেলেছে অনুরাগীদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

হাসপাতালে ভর্তি সুপারস্টার রজনীকান্ত

আপডেট টাইম : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪