ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে যে ছবি

বিনোদন ডেস্কঃ অস্কারের ৯৭ তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগ বাংলাদেশ থেকে লড়বে ‘বলী’ (দ্য রেসলার)। সিনেমাটি নির্মাণ করেছেন ইকবাল হোসাইন চৌধুরী।

বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘বলী’ মুক্তি পেলেও বাংলাদেশে এখনো সিনেমাটি মুক্তি পায়নি। তার আগেই বাংলাদেশের অস্কার কমিটি জানালো সুসংবাদ।

পিপলু আর খানের প্রযোজনায় বলী (দ্য রেসলার) ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, একেএম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ।

একাডেমি পুরস্কার বা অস্কার হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার। বিশ্বজুড়ে চলচ্চিত্রের স্বীকৃতির জন্য এটিকেই শ্রেষ্ঠ বলে মানা হয়। প্রতিবারের মতো আগামী বছরের ২ মার্চ অনুষ্ঠিত হবে
অস্কারের ৯৭তম আসর।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি। সেখানেই বিশ্বের নানা প্রান্তের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ‘বলি’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে যে ছবি

আপডেট টাইম : ০৪:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪