ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

সিটিজেন প্রতিবেদকঃজুলাই ও আগস্টের গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর পল্লবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মো. নাসির উদ্দীনের নেতৃত্বে এ মিছিল শুরু হয়। মিছিলটি মিরপুরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিচার, চাঁদাবাজি বন্ধ এবং দ্রব্যমূল্যের সিন্ডিকেটদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের পল্লবী থানা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মিছিলে ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মো. নাসির উদ্দীন, পল্লবী থানা দক্ষিণের আমির মো. আশরাফুল আলম, সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন, রূপনগর থানা সেক্রেটারি মো. মোশাররফ হোসেন, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জোবায়ের হোসেন, পল্লবী জোনের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৩ দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

আপডেট টাইম : ০৯:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪