ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

সময়ের আগেই পর্দায় আসছে ‘পুষ্পা ২’

বিনোদন ডেস্কঃকরোনা মহামারির পরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে সফল ছবি ‘পুষ্পা’। ২০২১-এ ছবিটি মুক্তি পায়। বক্স অফিসেও দারুণ ব্যবসা করে ছবিটি। তখনই পরিচালক ‘পুষ্পা’র সফলতা দেখে ‘পুষ্পা ২’ নিমার্ণের ঘোষণা দিয়েছিলেন।

আগামী ৬ ডিসেম্বর ‘পুষ্পা টু’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আবারও তারিখ পরিবর্তন। পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগে প্রেক্ষাগৃহে আসতে চলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। সম্প্রতি অভিনেতার সামাজিক মাধ্যমের একটি পোস্টে ছবিটির নতুন তারিখ ঘোষণা করা হয়। সেই তারিখটি ৫ ডিসেম্বর।

‘পুষ্পা- দ্য রাইজ’ ছবির সাফল্যের পরেই এর দ্বিতীয় ভাগ ‘পুষ্পা- দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। গত বছরের শেষের দিকে ছবির কাজে হাতও দিয়েছিলেন পরিচালক সুকুমার। ৪০ শতাংশ শ্যুটিং হয়ে যাওয়ার পর আচমকা বন্ধ হয়ে যায় কাজ।

পরিচালক ফের নতুন করে শ্যুটিং শুরু করেন। গতবারের বিপুল সাফল্যের পর এবার একেবারে নিখুঁতভাবে দর্শকের সামনে আনতে চাইছেন পুষ্পাকে। মাঝে অবশ্য দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে আল্লুর রূপসজ্জা নিয়ে চর্চা হয়েছে বেশ। তেমনই রাশ্মিকার সঙ্গে আল্লুর গানও ইতোমধ্যেই জনপ্রিয়। বাকিটা তো দেখাই গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

সময়ের আগেই পর্দায় আসছে ‘পুষ্পা ২’

আপডেট টাইম : ০৪:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪