ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

৫ বছর পর ফিরছে ফোক ফেস্ট, ২৩-২৫ জানুয়ারি আসর

বিনোদন প্রতিবেদকঃ সারাবিশ্বের ফোক গানের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল ঢাকা শহর। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রতি বছর বসত ফোক ফেস্ট। বিভিন্ন দেশ থেকে লোকশিল্পীরা আসতেন, রাতভর গাইতেন; দর্শক মুগ্ধ হতেন তাঁদের পরিবেশনায়।

বৈশ্বিক লোকগানকে ধারণ করে ২০১৯ সাল পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে টানা ৫ বার অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। ২০২০ সালে মহামারি করোনা এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে আর অনুষ্ঠিত হয়নি উপমহাদেশের সবচেয়ে বড় এই লোকগানের আসর।

আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এর পক্ষে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমে বলেন, ‘বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোক ফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিলো না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।’

আরও বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু আর্মি স্টেডিয়ামের অনুমতি পাইনি বলে এতোদিন বিষয়টি বলা হয়নি। সম্প্রতি অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি। জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর। এটাই চূড়ান্ত।’

এবারের আসরে দেশ-বিদেশের কোন কিংবদন্তি ও শিল্পীরা অংশ নেবেন, সেটিও এরমধ্যে প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে শতভাগ চূড়ান্ত হলেই সংবাদ সম্মেলন করে এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

৫ বছর পর ফিরছে ফোক ফেস্ট, ২৩-২৫ জানুয়ারি আসর

আপডেট টাইম : ০৬:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪