ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

চট্টগ্রামের ঘটনায় যা বললেন মেহজাবীন

বিনোদন ডেস্কঃ চট্টগ্রাম নগরে বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে পারলেন না অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেহজাবীন চৌধুরীকে দিয়ে খুকি লাইফ স্টাইলের শোরুমের উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় মেহজাবীনের সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে আর যাননি তিনি।

ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন মেহজাবীনের অনুরাগীরা। ফেসবুকে ঘটনার প্রতিবাদ করেন অনেকে। তাদের ধন্যবাদ জানিয়ে রাতে মেহজাবীন ফেসবুকে লিখেছেন, আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’

কী ঘটেছিল চট্টগ্রামে? মেহজাবীন কেন যাননি ওই শোরুম উদ্বোধনে? সে প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।’

ওই উদ্বোধন অনুষ্ঠানে আসা ওসমান নামের একজন অতিথি বলেন, ‘তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষপর্যন্ত শোরুম উদ্বোধনে আসেননি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

চট্টগ্রামের ঘটনায় যা বললেন মেহজাবীন

আপডেট টাইম : ০৬:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪