ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত। মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন : কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী

চমৎকার সৃজনশীলতা আমাদের ছেলে-মেয়েদের মধ্যে : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আমাদের ছেলে-মেয়েদের মধ্যে চমৎকার সৃজনশীলতা আছে বলে জানিয়েছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এই মেধা অন্বেষণে যারা সেরা হয়েছে তারাই বাংলাদেশের সোনার ছেলে-মেয়ে। তারাই একদিন এ দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবে।

বুধবার (১৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৯ এর নির্বাচিত জাতীয় পর্যায়ের ১২ জন সেরা মেধাবীকে পুরস্কার প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের সেরা মেধাবীদের হাতে সেরা পুরস্কার তুলে দিতে পেরে আমি অত্যন্ত খুশি। এটা আসলেই একটা আনন্দের বিষয়। বাংলাদেশকে একটি সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। অনেক চড়াই-উৎরাই পার হয়ে আমরা একটি শিক্ষা নীতিমালা প্রণয়ন করেছি। যে নীতিমালায় সৃজনশীলতা বিকশিত হওয়ার সুযোগ পাবে।

তিনি বলেন, শিক্ষা হচ্ছে এক ধরনের আলো। এ আলো থেকে যেন কেউ বঞ্চিত না হয় সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটাও কিন্তু হয়েছে গবেষণার ফসল হিসেবে।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশের ছেলে-মেয়েরা গণিতে ভয় পায়, বিজ্ঞানে ভয় পায়, এ কারণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি। তাছাড়া প্রতিটি প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারকে আরও শক্তিশালী করা হয়েছে। বাংলাদেশ নিয়ে এক সময় অনেক অপপ্রচার হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিজয়ী জাতি। বিশ্ব দরবারে সব সময় মাথা উঁচু করে চলবো। এখন বাংলাদেশ মানে বিশ্বের বিস্ময়। আজ তোমরা যারা পুরস্কার পেলে তোমাদেরকেই এ দেশকে আরও উন্নত এবং সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ দায়িত্ব তোমাদের ওপর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

চমৎকার সৃজনশীলতা আমাদের ছেলে-মেয়েদের মধ্যে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯