ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

যেভাবে নিজেকে ফিট রাখছেন বুবলী

বিনোদন প্রতিবেদকঃ ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান।

অভিনয়ের পাশাপাশি বেশ স্বাস্থ্যসচেতন তিনি। ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্যায়ামাগারে সময় দেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শরীর চর্চার ভিডিও শেয়ার করেছেন।

ক্যাপশনে অভিনেত্রী বিখ্যাত লেখক রোল্ফ গেটসের ইয়োগা নিয়ে একটি লেখা শেয়ার করেছেন যার অর্থ – ‘যোগব্যায়াম কোনও কাজ করা নয়, এটি একটি কাজ।’ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রথমে খোলা চুলে অভিনেত্রী খোশ মেজাজে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছে।

এরপর এক ঝলক মিষ্টি হাসি দিতে দেখা গেছে যেন অনুরাগীদের মন মাতিয়ে তুলেছে। এদিকে লেগিংস পরে এক পায়ে দাঁড়িয়ে মানসিক প্রশান্তির জন্য চোখ বন্ধ করে আকাশের দিকে দুই হাত উঁচু করে জানালার ধারে দাঁড়িয়ে শরীর চর্চায় ব্যস্ত রয়েছেন বুবলী।

ভিডিওতে ইয়োগার বিভিন্ন স্টেপগুলো ভালো ভাবেই সম্পূর্ণ করতে দেখা গেছে অভিনেত্রীকে। বুবলীর প্রশংসা করে কমেন্ট বক্সে নীরব খান লিখেছেন, ‘আমার সকাল আরও সুন্দর হয় যখন আপনাকে দেখতে পাই।’

আরেকজন লিখেছেন, ‘ইয়োগা আমাদের শরীর মন দুইটার জন্য সমান উপকারী, এভাবেই ফিট থাকুন সব সময়। নরিতার ভাষ্য, ‘অসাধারণ একটা জায়গা অনেক সুন্দর একটি ভিডিও সুন্দর একটি ভিডিও। সাথে আপনাকেও লাগছে দারুণ।

উল্লেখ্য, বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন।

এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

যেভাবে নিজেকে ফিট রাখছেন বুবলী

আপডেট টাইম : ০৬:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪