ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

যা হারাচ্ছেন ফেসবুকে বয়স বাড়িয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: ফেসবুকে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ফেসঅ্যাপ। বিভিন্ন বয়সে কাউকে দেখতে কেমন হবে এই অ্যাপের মাধ্যমে তা এক ক্লিকেই জানা যায়।

অ্যাপের কারসাজিতে ছবির বয়স করে দেওয়া যায় ৫ বছরের শিশুর মতো। আবার ৭০ বছরের বৃদ্ধের মতো। শুধু তাই নয়, কাউকে বিপরীত লিঙ্গের মানুষ হলে কেমন দেখতে হতো, তাও জানা যায় এই অ্যাপ থেকে।
সোশ্যাল মিডিয়ায় এখন সেলিব্রেটিরাও মজেছে এই বয়স বদলের অ্যাপে। অ্যাপে বয়স বদলের ট্রেন্ডে সামিল হয়েছেন বলিউড, হলিউড সেলিব্রেটিরাও। জনপ্রিয় ইউটিউবাররাও ব্যবহার করছেন এই অ্যাপ।

জানা গেছে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি ছোট প্রতিষ্ঠান ওয়ারলেস ল্যাব তৈরি করেছে এই ফেসঅ্যাপ। ২০১৭ সালেই তুমুল জনপ্রিয়তা লাভ করে এই অ্যাপ। সে সময় গুগল প্লে স্টোরের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর তালিকায় স্থান করে নেয় এটি।

প্লে স্টোরে এর রিভিউ-ও বেশ ভালো। ওয়ারলেস ল্যাবের এক কর্মকর্তা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে পাল্টানো হয় মুখের আদল। ব্যবহার করা সহজ হওয়ায় এবং ডেটা কম লাগায় আরও জনপ্রিয়তা পেয়েছে ফেসঅ্যাপ।

তবে এই ধরনের অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত্ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার সঙ্গে সরাসরি জড়িত কোনও অ্যাপ ব্যবহার করার আগে অ্যাপটির শর্তাবলী পড়ে দেখে নেওয়াই ভালো।

ফেসবুকে ফেসঅ্যাপ ব্যবহারের সময় থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের হাতে আপনার ব্যক্তিগত কিছু তথ্য তুলে দেওয়ার জন্য সম্মতি দিতে হয়। অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ডাউনলোডের সময় ইন-অ্যাপ পারচেজ, ফটো ও মিডিয়া ফাইল, ডিভাইস স্টোরেজ ও মাই ক্যামেরা অপশনের অনুমতি দিতে হয়। এ ছাড়া আরও ইন্টারনেট ডেটা গ্রহণ, নেটওয়ার্ক কানেকশন দেখা, পূর্ণ নেটওয়ার্ক সংযোগ, ফোন স্লিপিং মোডে যাওয়ার ঠেকানোর অনুমতি দিতে হয়। এসব তথ্য দেয়ার কারণে নিরাপত্তা ঝুঁকির সঙ্গে হারাতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

যা হারাচ্ছেন ফেসবুকে বয়স বাড়িয়ে

আপডেট টাইম : ১১:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯