ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে গণভবনের লেকে পোনা মাছ অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন তিনি।
এর আগে তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ।

‘মৎস্য চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে এবার পালন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।

পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপেটক পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই মৎস্য চাষের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইসুল আলম মন্ডল।

মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বর্ণপদক ও ৯টি প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে রৌপ্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯