ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সস্ত্রীক লন্ডন গেলেন মির্জা ফখরুল

সিটিজেন প্রতিবেদকঃ স্ত্রীসহ যুক্তরাজ্যে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাহাত আরা বেগমসহ ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে, সকাল ৭টা ১৭ মিনিটে বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির। তিনি জানান, যুক্তরাজ্যে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল লন্ডনে যাবেন দলের কার্যক্রম আরও গতিশীল করার উদ্দেশ্যে। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা, রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য ৩১ দফা রূপরেখা প্রচারণা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে অংশগ্রহণ করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সস্ত্রীক লন্ডন গেলেন মির্জা ফখরুল

আপডেট টাইম : ০২:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪