ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে বসছে আজ বিকেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশের পর বৈঠকে বসছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

শুক্রবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বৈঠকের বিষয়টি সিটিজেন নিউজকে নিশ্চিত করেছেন।

সূত্র মতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের প্রথমটি বরিশালে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ জুলাই দ্বিতীয়টি চট্টগ্রামে এবং ২৫ তারিখ খুলনায় সমাবেশ করা হবে। বরিশাল বিভাগের সমাবেশ নিয়ে পর্যালোচনা এবং অন্যান্য বিভাগের সমাবেশ সফল করতে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হবে স্থায়ী কমিটির বৈঠকে।

নারী-শিশু ধর্ষণ, হত্যার ঘটনায় ইতোমধ্যে দলের পক্ষ থেকে কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। এই ইস্যুতে কী কর্মসূচি পালন করা যায়, তা নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ব্রিফের বিষয়াদি নিয়েও আলোচনা করবেন বিএনপি নেতারা। এছাড়া বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে বসছে আজ বিকেলে

আপডেট টাইম : ১২:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯