ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬ ডিসেম্বর সর্বজনীনভাবে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

সিটিজেন প্রতিবেদকঃ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীতে সর্বজনীনভাবে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) গুলশানের একটি টাওয়ারে এ কনসার্টের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এ্যানী।

সংবাদ সম্মেলনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাঙালি বিজয় দিবস উদযাপন করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় পাকিস্তানকে বিদায় করার উদ্দেশ্য ভারতের গোলামী করার জন্য নয় উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এসব দেশের সংস্কৃতিকে বিদায় জানাতে হবে। ভিনদেশি সংস্কৃতি বিদায় করতেই সবার আগে বাংলাদেশ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পালিয়ে যাওয়া পক্ষ ভিনদেশের সঙ্গে যুক্ত হয়ে যে ষড়যন্ত্র করছে তা রুখতে সংগঠনটি কাজ করবে।
বিএনপির সূত্র জানিয়েছে, কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

ছাড়া ব্যান্ড নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেন, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।

‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি আজ আত্মপ্রকাশ করেছে। মূলত বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সংগঠনটি গড়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত বিএনপির কোষাধ্যক্ষ  রাশিদুজ্জামান মিল্লাত, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন,সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ও সাংবাদিক এহসান মাহমুদ  প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

১৬ ডিসেম্বর সর্বজনীনভাবে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

আপডেট টাইম : ০৩:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪